আইফোন ১৫ এর জন্য অপেক্ষা বাড়তে পারে!
সাধারণত প্রতি বছরের সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয় অ্যাপলের আইফোনের নতুন সংস্করণ। নতুন সংস্করণ উন্মোচনের কিছুদিন পরই বিক্রির জন্য তা বাজারে ছাড়া হয়। কিন্তু উৎপাদন সংক্রান্ত কিছু সমস্যার কারণে পরবর্তী সিরিজের আইফোন বাজারে আসবে বেশ খানিকটা বেশি সময় লাগতে পারে। খবর ডেইলি মেইল।
খবরে বলা হয়, আইফোন ১৫ এবং ১৫ ম্যাক্সের বিভিন্ন অংশ সংযোজনজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ফোর্বসের অপর এক প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৫ বছরের শেষ চতুর্থাংশে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাজারে ছাড়া হতে পারে।
উল্লেখ্য, করোনা মহামারির সময়ে আইফোন ১২ বাজারে আসতে সময় লেগেছিল। আবার আইফোন ১৪ প্রো ম্যাক্সে এলজি ডিসপ্লে ব্যবহার করার ফলে তার শিপিংও একটু দেরিতে হয়েছিল।
ডিবিটেক/বিএমটি





